সিয়াম ও কিয়াম

সিয়াম ও কিয়াম

Author :    মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

Category :    

Language :    

Uploaded on :    17/01/2026

বই পরিচিতি:
‘সিয়াম ও কিয়াম’ গ্রন্থে রমাদান মাসের গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম (রোজা) ও কিয়াম (রাতের সালাত) সম্পর্কে প্রয়োজনীয় বিষয়গুলো আলোচনা করা হয়েছে। বইটির প্রথম অংশে রোজার তাৎপর্য, প্রকারভেদ, রমাদানের সিয়াম, ফযীলত, হুকুম, নিয়ত, ইফতার, সাহরী এবং রোজা ভঙ্গের বিভিন্ন কারণ ও সংশ্লিষ্ট মাসায়েল তুলে ধরা হয়েছে।
এছাড়াও রমাদানের চাঁদ, চন্দ্রদর্শন, বিভিন্ন দেশে সময়ের ভিন্নতা, নফল সিয়াম, আইয়ামে বীয, শা‘বান ও আশূরার সিয়ামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে।
বইটির দ্বিতীয় অংশে কিয়ামুল লাইল ও তারাবীহ সম্পর্কে আলোচনা রয়েছে। এতে তারাবীহর ফযীলত, জামা‘আত, রাক‘আতের সংখ্যা, খতম তারাবীহ, বিতর, কুনূত, মুনাজাত এবং রাতের নফল সালাতের বিভিন্ন বিষয় স্থান পেয়েছে।
সিয়াম ও কিয়াম সম্পর্কে প্রয়োজনীয় মাসায়েল ও আমল সম্পর্কে জানতে আগ্রহী পাঠকদের জন্য বইটি একটি উপকারী গ্রন্থ।

Share this Book :

Recent Uploads :